সালাহ উদ্দিনকে ‘গডফাদার’ বললেন নাসিরউদ্দীন, প্রতিবাদে বিএনপির ভাঙচুর

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ১৯:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৫, ০০:১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তিমূলক’ বক্তব্যের পর কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। একপর্যায়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে পাটোয়ারী বলেছেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’ এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।’

তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। পাটোয়ারীর বক্তব্যের পর তারা সমাবেশস্থল ত্যাগ করার পরপরই ভাঙচুর চালানো হয় সভাস্থল। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

একই সময়ে চকরিয়ার রামু ও ঈদগাঁও উপজেলা সদরেও এনসিপির পথসভাস্থলে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ নিয়ে পুরো চকরিয়ায় চরম উত্তেজনা দেখা দেয়। চকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, এ ঘটনায় এনসিপি কক্সবাজারের আর কোথাও পথসভা করতে পারেনি। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর পাহারায় এনসিপি নেতাদের গাড়িবহর কক্সবাজার জেলা পার করে দেওয়া হয়।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে পাটোয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত