চট্টগ্রামে ডেঙ্গুতে ১৬ ও চিকুনগুনিয়ায় ১১২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২৫, ১৭:৫৮আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭:৫৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশা বাহিত রোগ ডেঙ্গুতে ১৬ জন এবং চিকুনগুনিয়া ১১২ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭, বিআইটিআইডি হাসপাতালে ৫, চট্টগ্রাম সিএমএইচে ৩ ও  উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (২ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯ জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ৪৩০ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪২৬ জন নগরীর এবং ৪৭৯ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ৪৮৮ জন পুরুষ, ২৬৪ জন নারী ও ১৫৩ জন শিশু রয়েছেন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৪৭৯ জন আক্রান্তদের মধ্যে বাঁশখালীতে ১২৩, সীতাকুণ্ডে ১৩৭, লোহাগাড়ায় ৩৭, সাতকানিয়া ৩২, আনোয়ারায় ৩৫, রাউজান ২৪, কর্ণফুলীতে ১৪, পটিয়ায় ১২, মীরসরাইয়ে ১২, হাটহাজারীতে ১১, চন্দনাইশে ৮, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৮, ফটিকছড়িতে ৮ ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এফআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি