গণ-অভ্যুত্থানের বিজয় মিছিলে অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৫, ২২:০৮ আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২২:০৮

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম (৫৮) মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দলটির আয়োজিত বিজয় মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী শোভাযাত্রা বের করে। এতে অংশ নেওয়ার সময় আবুল কালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখিল এলাকার বাসিন্দা ও পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী নুরুল আলম বলেন, ‌‘হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই দাফন করা হবে।’

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

/এএম/
সম্পর্কিত
চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে রিসোর্টে আগুনে হতাহতের ঘটনায় জামায়াতের শোক 
সর্বশেষ খবর
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
প্রয়োজন নেই, তবু ‘ছাড়’ দেখলেই কিনতে ইচ্ছে করে কেন?
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে