সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে বিএনপি নেতার শোডাউন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০২৫, ১৯:০৬ আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯:০৬

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা ‘বিজয় র‍্যালিতে’ সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করেছেন বিএনপির এক নেতা। ‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ ফটিকছড়ি পৌরসভার অ্যাম্বুলেন্সটি ব্যবহার করেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রাজনৈতিক কর্মসূচিতে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার ভালোভাবে নেননি সাধারণ লোকজন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে বিএনপির বিজয় র‍্যালিতে সরকারি অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরেছে। অথচ তাতে কোনও রোগী ছিল না। এটি ব্যবহৃত হয়েছে বিএনপির প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। অ্যাম্বুলেন্সে ছিলেন দলীয় কর্মীরা। এতে বিস্মিত স্থানীয় লোকজন।

‎পৌর এলাকার বাসিন্দা আলী আকবর বলেন, ‘এই অ্যাম্বুলেন্স তো রোগীদের জন্য বরাদ্দ। অথচ এখন তা রাজনৈতিক ব্যক্তিদের শোডাউনে ব্যবহার হচ্ছে। এটি কোন ধরনের প্রচারণা আমরা বুঝলাম না।’

নাম প্রকাশ না করার শর্তে ফটিকছড়ি ‎‎পৌরসভার এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য অনুমোদিত। রাজনৈতিক দলের সভা-সমাবেশের কোনও কাজে ব্যবহারের সুযোগ নেই। করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে অনুদান হিসেবে দিয়েছিলেন। এটির রেজুলেশনে স্পষ্ট উল্লেখ ছিল, কোনোভাবেই  ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না। অথচ একটি দলের নেতাকর্মীরা এটিকে রাজনৈতিক শোডাউনে ব্যবহার করেছেন।’ 

বিএনপি নেতা ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা ও রাঙ্গামটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা অ্যাম্বুলেন্সটি ভাড়া নিয়ে শোডাউনে ব্যবহার করেছি। কর্তৃপক্ষ আমাদের ভাড়া দিয়েছেন। এটি নিয়ে সমালোচনার কিছু নেই।’

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুল্লাহ বাহার বলেন, ‌‌‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বের করা বিজয় র‍্যালিতে সরকারি সম্পত্তি ব্যবহার কোনোভাবেই উচিত হয়নি। সেটির সঙ্গে রাজনৈতিক যে নেতা জড়িত তিনি অদূরদর্শী ও অপরিপক্ব। দলকে ডোবাতে এটি করেছেন। বিএনপির বিরুদ্ধে আজও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। একটি নতুন ও গণতান্ত্রিক দেশের স্বপ্ন বাস্তবায়নে এসব গর্হিত কাজ হয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর বলেন, ‘বিজয় শোডাউনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দলের আহত নেতাকর্মীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। এটি সরকারি না বেসরকারি, তা আমার জানা ছিল না।’

ফটিকছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘অ্যাম্বুলেন্সটি ভাড়া দেওয়ার কিংবা রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু অভিযোগ উঠেছে, আমরা তদন্ত করে দেখবো। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

/এএম/
সম্পর্কিত
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, নজরদারিতে ৪০০ ক্যামেরা
সর্বশেষ খবর
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
রোনালদোর ২৫৫ ইউরো জরিমানা, যা আয় করেন মাত্র কয়েক সেকেন্ডে!
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত