বৃদ্ধ বাবার রগ কেটে দেওয়া ছেলে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৭:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনু মিয়া নামে ৭৮ বছর বয়সী বাবাকে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে মাসুক মিয়াকে আটক করেছে র‌্যাব। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের হাত তুলে দেওয়া হয়।

গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে ধনু মিয়াকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এ ছাড়াও তার হাত-পা ভেঙে দেওয়া হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।

ধনু মিয়া অভিযোগ করেন, তার দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেওয়া হয়। তিনি ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন। ঘটনার দিন তার প্রথম স্ত্রীর সন্তান মাসুকসহ অন্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। মূলত আরও জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়।

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই মামলা হলে ছায়া তদন্ত শুরু করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে মাসুক মিয়াকে আটক করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত