নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি 
১২ আগস্ট ২০২৫, ২২:৫০আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২:৫০

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

ধরে নিয়ে যাওয়া জেলে হলেন- শাহ পরীর দ্বীপের আলী আহমদের ছেলে ইলিয়াস(৪১), ইলিয়াসের ছেলে আক্কল আলী (২০) ও নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) ও নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

তাদের সবার বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি জানান, একটি নৌকাযোগে নাফ নদের মোহনায় ছোট্ট জাল নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে বলে জানান ফিরে আসা অন্য জেলেরা।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের একই পরিবারের তিন জনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী