ট্রেনের ধাক্কায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে অটোরিকশা, দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীর যান এলাকায় একটি অবৈধ লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৮) ও একই উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী অটোরিকশা যাত্রী পপি আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় যাত্রী নিয়ে একটি লেভেল ক্রসিং অতিক্রম করছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এ সময় সিএনজিচালিত রিকশাটি দুমড়েমুচড়ে কমপক্ষে ৫০০ মিটার দূরে গিয়ে পাশের খাদে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশা চালক সাদেক মিয়া ও যাত্রী পপি আক্তার ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ের থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত