মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আবেদন চবি ছাত্রদলের

চবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর জন্য আবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত এই আবেদন জমা দেওয়া হয়।

চিঠির বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থে এ আবেদন করেছি। তবে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা ফ্যাসিবাদী আচরণ। প্রধান নির্বাচন কমিশনার আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভব না বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় রাখতে পারতেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘গতকাল নির্বাচন কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে অনেক শিক্ষার্থী নিজেদের বাড়ি চলে গেছেন। ফলে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে ফিরে আসতে পারছেন না। ​এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। তবে নির্বাচন কমিশনার আমাদের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন, যা আমাদের কাছে ফ্যাসিবাদের মতো আচরণ বলে মনে হয়েছে। ​আমরা মনে করি, নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে এমন কঠোর অবস্থান গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

ছাত্রদলের আবেদনের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা এ বিষয়ে সভা করবো। এরপর পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না।

চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি