চাকসু নির্বাচন: ১৫ ও ১৬ অক্টোবর সব পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের দফতর থেকে পরীক্ষা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নির্বাচনের দিন ও পরদিন পরীক্ষা স্থগিতর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করা সংক্রান্ত ভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী উল্লেখিত নির্বাচনে শুধু নির্বাচনের দিন ও তার পরদিন অর্থাৎ ১৫, ১৬ অক্টোবর দুই দিন পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।

এর আগে মঙ্গলবার বিকালে চাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, ভোটের তারিখ তিন দিন পিছিয়ে আগামী ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। 

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা বুধবার শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক সঙ্গে রাখা যাবে না। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পেছানো হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪২৯ জন আর হল সংসদে ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী