বিএনপির বিকল্প ভোটের মাধ্যমে প্রমাণিত হবে: চেয়ারপারসনের উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‌‘যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন বন্ধ করতে পারবে না। জনগণ নির্বাচন চায়, নির্বাচন হবে। সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, নির্বাচন হয়ে যাবে।’ 

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সড়ক বাজারে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে শুধু আমাদের দেশের লোকই নয় বিদেশি হস্তক্ষেপও আছে। তারা চায় না বাংলাদেশ একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হোক। তারা বাংলাদেশের উন্নয়নে খুশি না। তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুশি না। যদি তাই হতো তাহলে এখান থেকে পালিয়ে যাওয়াদের আশ্রয় দিতো না। কারণ, আশ্রয় নেওয়া ও দেওয়া দুটিই অপরাধ। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে চেনার। বিএনপির বিকল্প যদি কেউ থাকে সেটা ভোটের মাধ্যমে প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের ওপর কোনও কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের ভোটের জন্য সংগ্রাম করেছি। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর কতটা অত্যাচার হয়েছে। বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। জেলখানায় নেওয়া হয়েছে। কোনও চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপরে অমানুষিক অত্যাচারের কথা তিনি তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন। এ ছাড়া জনসভায় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

পরে সভা থেকে তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক