ফেনীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই, ছয় পুলিশ আহত

ফেনী প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা পুলিশের অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়টি মামলার আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) গ্রেফতার করতে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালান। তাকে গ্রেফতার করে থানায় ফেরার পথে রিপনের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি এবং রিপনকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় এএসআই সাইদুর রহমান, কনস্টেবল মোফাজ্জেল হোসেনসহ ছয় পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে জাহেদুল ইসলাম রিপনকে পুনরায় গ্রেফতার করা হয়। তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট নয়টি মামলা আদালতে বিচারাধীন। অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার