কুমিল্লার বরুরা উপজেলার খোসবাস ইউনিয়নের আরিফপুর কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে।
এসময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা। তবে গুলিতে কেউ আহত হননি।
বরুরা থানার ওসি আসলাম শিকদার জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভোট গ্রহণ স্বাভাবিক আছে।
/জেবি/








