ইউনিয়নের মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা

কুমিল্লা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৫, ২৩:২৫ আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২৩:২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নুরুল ইসলামের বাড়ির ছাদে রোদে শুকানো হচ্ছিল গাঁজা। এ সময় হাজির পুলিশ। তাৎক্ষণিক সেখানে রোদে শুকানো গাঁজা জব্দ করে। এ ঘটনায় মেম্বারের সহযোগী কাউছার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নুরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মৃত আব্দুল হাকিমের ছেলে ও নুরুল ইসলামের সহযোগী কাউছারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরুল ইসলামের বাড়ির ছাদে শুকানোর জন্য রাখা আরও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের সময় নুরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শশীদল ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ি থেকে মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক কাউছারকে জিজ্ঞাসাবাদ চলছে, আর পলাতক ইউপি সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক