খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতার যুবকের নাম লিটন ত্রিপুরা (২৪)। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ি এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর একটি দল ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই শিক্ষিকার করা মামলায় লিটন ত্রিপুরাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, তিনি গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটনকেন্দ্র বেড়াতে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলটির গতি রোধ করে। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানে ধর্ষণ করে।

ওই শিক্ষিকা জানান, ধর্ষণের পর লিটন তাকে আটকে রেখে ১০ হাজার টাকাও দাবি করে। তখন তিনি যে বন্ধুর সঙ্গে আলুটিলায় যাচ্ছিলেন, তাকে ফোন দিয়ে টাকার বিষয়টি জানান। তবে ওই শিক্ষিকাকে তুলে নেওয়ার বিষয়টি ততক্ষণে তার বন্ধু নিরাপত্তা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের জানান। এরপর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে।

জানতে চাইলে ‎মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, অস্ত্রটি উদ্ধার করা যায়নি। লিটন ত্রিপুরার নামে মামলা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়, এনসিপি নেতাকে অব্যাহতি
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
লাখ টাকা বেতনের প্রলোভনে দুই জনকে বিদেশে নিয়ে প্রতারণা, দম্পতি গ্রেফতার
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী