সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২৬ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ১৯:৩০আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৯:৩০

কক্সবাজারে টেকনাফের সাগর উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২৯ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ট্রলারে এসব নারী-শিশুকে জড়ো করা হয়। খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে ট্রলারে থাকা ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

উদ্ধারকৃতদের বরাত দিয়ে সিয়াম-উল-হক বলেন, ‘সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র চাকরি ও অল্প খরচে বিদেশে পাঠানোর কথা বলে এসব রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালায়। অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশের রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান ইউএনএইচসিআর’র 
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
এবারও রোহিঙ্গাদের প্রার্থনা, আগামী ঈদ যেন নিজ দেশে কাটে
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী