রাউজানে বসতঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৫:০৪

চট্টগ্রাম রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব- ৭।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যান বাড়ির কামাল উদ্দিনের বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওই এলাকার মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের ছেলে কামাল (৫০) ও  মৃত সফিক আহমেদের ছেলে সোহেল আহমদ (৪৪)।

এ সময় কামালের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক, ৬টি ওয়ান শুটার গান, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৫টি রামদা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার কামাল উদ্দিনের নামে রাউজান থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, কতিপয় ব্যক্তি চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র মজুত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার কামাল উদ্দিনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে রিমান্ডে এনে পরে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্থির হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। গত ১৪ মাসে এ উপজেলায় খুন হয়েছে ১৭ জন। এর মধ্যে ১৪ জন রাজনৈতিক কারণে খুন হয়েছেন বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী