স্টেডিয়ামে নিরাপত্তার জন্য যাওয়ার পথে বাস উল্টে ২৭ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৫, ২০:২৫আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২০:২৫

চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে নারী পুলিশ সদস্যসহ ২৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে দামপাড়ার ওয়াসা মোড়সংলগ্ন সিএমপি পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নারী পুলিশ সদস্যসহ মোট ২৭ জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে আহত ১২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাসটি পুলিশ সদস্যদের নিয়ে নগরের দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেডকোয়ার্টারের উপ-পুলিশ কমিশনার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন, সিএমপি হেডকোয়ার্টার থেকে বাসটি বের হওয়ার পরপরই দামপাড়ার ভেতরে ব্রেক ফেইল হয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুর্ঘটনা ঘটে। এতে ২৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, বাস দুর্ঘটনায় আহত ১২ জন পুলিশ সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একই দুর্ঘটনায় আহত আরও ১৫ জনের মতো দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে আছেন বলে জেনেছি।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান