দলীয় মনোনয়ন পাননি বিএনপি নেতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মীরসরাই প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ২০:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ২১:১৩

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। এই আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে আসলাম চৌধুরী।

মনোনয়ন না পাওয়ায় সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে দলটি। তবে ৬৩ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। এর মধ্যে কিছু আসন জোটের দলের জন্য রাখা হয়েছে।

চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের মধ্যে ১০টিতে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ছয়টি আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে। সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান