পালিয়ে থাকার জন্য বাড়িতে তৈরি বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০২৫, ১৬:০৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৬:০৮

নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতার খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে গ্রেফতারে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়। তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেলো কোথায়- বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। পরে তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়।’

পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কর্মকাণ্ডে সরব ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮১, সবচেয়ে বেশি মিরপুর জোনে
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে