সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১২ নভেম্বর ২০২৫, ১৮:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮:০৯

আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে বাসভবনে থাকা সাত জনকে আটক করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকার বাসভবনে অভিযান চালানো হয়। যদিও আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযানের পর যাচাই-বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে পুলিশ। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

পুলিশ জানায়, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য কয়েকজন এখানে জড়ো হচ্ছেন বলে একটি ফেসবুকে পোস্টে বলা হয়। সেটির সূত্র ধরে অভিযান চালানো হয়। ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। সেটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, তবে অনলাইনে তারা খাবার বিক্রি করেন। আটক সাত জন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করেছেন। সে ধরনের তথ্যও পাওয়া গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঘিরে এখানে ছাত্রলীগের লোকজন অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?