রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০২৫, ১৩:০১ আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৩:০১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যম সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুল মান্নান সরফভাটা ইউনিয়নের জিলানী মাদ্রাসা এলাকার নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী সন্তান নিয়ে চন্দ্রঘোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, আবদুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদশী সূত্র জানিয়েছে, আবদুল মান্নান সৌদি আরবে থাকতো। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মান্নান দেশে এসে বালু বিক্রিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তানের রয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে আবদুল মান্নান নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাম চোখের কাছে, বাম হাতে একটা এবং পেটের ডান পাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক