২৯ জেলে-মাঝিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

বাংলাদেশের সমুদ্রসীমায় বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় বাংলাদেশি ২৯ জন জেলে-মাঝিসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঘন কুয়াশার পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা উপকূলীয় এলাকায় অবস্থানকালীন তাদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া ট্রলাটির নাম ‘আমেনা গণি’। এটি চট্টগ্রাম নগরের ফিশারি ঘাটের। ট্রলারের মালিক সৈয়দ নূর জানিয়েছেন, মহেশখালীর ধলঘাট এলাকা থেকে ১২ নভেম্বর সকাল ১০টায় ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সেখানে দুজন মাঝি ও চালকসহ ২৯ জন ছিলেন। মাঝিরা আমাদের ফোন করে জানিয়েছেন ভারতীয় কোস্টগার্ড আটক করেছে। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদফতরকে মৌখিকভাবে জানিয়েছি। সবশেষ খবর পেয়েছি, ট্রলার ও আটককৃতরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা কোস্টাল থানা হেফাজতে রয়েছে। তবে কী কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি সৈয়দ নূর।

আটককৃতরা হলেন- মোহাম্মদ জাহাঙ্গীর, তার ভাই আবু বক্কর, ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতুল, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৌহিদ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।

নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম বলেন, ‘গতাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সর্বশেষ স্বামীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন তারা ঘন কুয়াশায় পড়ে পথ ভুলে গেছেন। রাত ৯টা থেকে ফোন দিয়ে তার ফোনের সংযোগ পাইনি।’

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদফতরের পরিচালক মো. আবদুস ছাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওসব জেলে ও মাঝির বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
শান্তি ভঙ্গ না করার মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ প্রধান দিপকে
হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী
রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে