যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২৫, ২৩:২৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২৩:২৬

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনও ছেড়ে দেন না।’ সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘অতীতের অন্যায় ও অবিচার ইতিহাসের হাতে ধরা পড়ে। তাই ক্ষমতার ঔদ্ধত্যে গা ভাসিয়ে নয়, বরং ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত—কোনও অন্যায় কখনোই অদৃশ্য থাকে না।’

ইয়াবা ব্যবসা ও মাদক নিয়ে ক্ষোভ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইয়াবার ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না—এগুলো হারাম। ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।’

নিজের দায়িত্বকাল সম্পর্কে তিনি বলেন, ‘আমার ধর্ম মন্ত্রণালয় আমি দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা আমি রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব।’

আলেম সমাজের ভূমিকা উল্লেখ করে বলেন, ‘এই রাষ্ট্র একদিন আলেমদের হাতে আসবে, ইনশাআল্লাহ।’

/এএম/
সম্পর্কিত
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু