এক মঞ্চে দাঁড়িয়ে বিএনপির মনোনয়নবঞ্চিত সাত নেতার ‘রিভিউ আবেদন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪২

এবার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি প্রার্থী মো. আবদুল মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করেছেন মনোনয়নবঞ্চিত সাত নেতা।

দলের ৩১ দফা বাস্তবায়ন ও প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) বিকালে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নবীনগর হাইস্কুল মাঠে এক সমাবেশে এ রিভিউ আবেদন করেন তারা। 

পরে সমাবেশে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, সায়েদুল হক সাঈদ ও সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক একেএম মামুনুর অর-রশিদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু ও জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম। তারা সবাই এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে নাজমুল হোসেন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বাবা প্রয়াত কাজী আনোয়ার হোসেন এই আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান। দলীয় এই প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়ে বাকি সাত নেতার কর্মী-সমর্থকরা গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। ধারাবাহিকভাবে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন তারা। একই দাবিতে আজ এক মঞ্চে হাজির হয়ে সাত নেতা রিভিউ আবেদন করেছেন।

সমাবেশে এসব নেতা বলেছেন, বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি দুর্দিনে দলের নেতাকর্মীদের পাশে ছিলেন না। আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। বিএনপির কেন্দ্রীয় নেতাসহ মনোনয়ন চাওয়া বাকি নেতাদের নাকি আবদুল মান্নান চেনেন না, সম্প্রতি তিনি নবীনগর উপজেলায় এক জনসভায় এমন মন্তব্য করেছেন। যা জনগণ ভালোভাবে নিচ্ছে না। তার মনোনয়ন পুনর্বিবেচনা না করলে এখানের মানুষজন বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবেন।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক