বিএনপিতে সব ধর্মের প্রতি সম্মান আছে, এটা একটা রংধনুর মতো: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১২:৪২আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪২

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে। এটা একটা রংধনুর মতো। এই দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান, পাহাড়ি ও আদিবাসী সবাই বসবাস করি। সবাই আমরা বাংলাদেশি, এটাই বিএনপির রাজনীতি। এ রাজনীতি জিয়াউর রহমান দিয়ে গেছেন। খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এখন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।’

শুক্রবার (২১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ জোড় দিঘীরপাড় এলাকার মহাদেব মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। খালেদা জিয়া বিগত আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতিত হয়ে দেশের বাইরে আছেন, খুব শিগগিরই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘দেশে একটি স্বাভাবিক সুন্দর একটি নির্বাচন হবে। নিয়মতান্ত্রিক, নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই অংশগ্রহণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, মহাদেব মন্দিরের সভাপতি পান কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক পংকজ দাস, বিএনপি নেতা মহিন উদ্দিন ও শ্রমিক দল নেতা নাজমুল হাসান শ্যামল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান