চট্টগ্রামে মশালমিছিল, ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯ আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে হাটহাজারী থানা পুলিশের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাদাত হোসেন (৪৪) ও ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)। ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে চিকনদন্ডী ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ থেকে ১৫ জন নেতাকর্মী মশালমিছিল বের করেন। মিছিল শেষ করেই তারা দ্রুত সটকে পড়েন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে চার জনকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, ফটিকছড়িতে রবিবার গভীর রাতে মশালমিছিল করেছেন ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল হয়। মিছিলের পর বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মিছিলের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ২০-২৫ জন মশালমিছিল করছেন। তাদের কয়েকজন হেলমেট পরিহিত আর কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে এরশাদ ও হৃদয় নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেসবুকে মিছিলের ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ইতিমধ্যে ছাত্রলীগ কর্মী মো. এরশাদ ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক