ট্রলি উল্টে নদীতে পড়ে গোসলে নামা এক পরিবারের ৩ নারী নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের কড়িকান্দি এলাকায় রাজাপুরগামী একটি খালি পণ্যবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস নদে পড়ে যায়। এতে ট্রলির চাপায় নদীতে গোসলে নামা একই বাড়ির তিন নারী ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কড়িকান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার আক্তার (৩৬), শুকুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫) ও মো. ইমনের স্ত্রী রোজিনা (৩০)। তাদের উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান। 

নিহত রোজিনা আক্তারের মেয়ে শিখা আক্তার জানান, তার মা রোজিনা আক্তার, চাচি রিনা আক্তার এবং ফুফাতো ভাইয়ের স্ত্রী শামসুন্নাহার দুপুরের রান্নার কাজ শেষ করে বসতবাড়ির পাশের তিতাস নদে গোসল করতে যান। সেখানে ট্রলির চাপায় তিন জনই ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন আহমেদ বলেন, ফারুক মিয়া ও মো. ইমন দুজন ভাই; শুক্কুর আলী তাদের ভাগনে। ফারুক হোসেন মাটি কাটার শ্রমিক, ইমন হোসেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং শুক্কুর আলী গ্রামের পুরোনো ভাঙারি পণ্য বেচাকেনা করেন। দুর্ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে বিস্তারিত জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক