জেএসডির জনসভা শেষে নেতাকর্মীরা ফেরার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৮

রায়পুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৫, ২২:১৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২২:১৬

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভা শেষ ফেরার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এ সময় ১৬টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে জেলার রামগতির রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথক এসব হামলার ঘটনা ঘটে।

জেএসডি সূত্র জানা গেছে, বিকাল ৪টার সময় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওনা হন। এ সময় বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতরা হলেন- লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান, বিদন ও তারেকসহ ১৫ জন। তারা রামগতি উপজেলার বাসিন্দা ও জেএসডির নেতাকর্মী। তাদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, ‌‘বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে।’

এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তবে কাউকে আটক করা হয়নি।’

বিএনপি জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। তিনি জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। এখানে বিএনপির প্রার্থী হতে চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান। বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?