বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে প্রবাসে থাকলেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন এবং ছুটি শেষে পুনরায় সে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জি এম ওমর ফারুক বলেন, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকদের ভাষ্যমতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গভীর শোক প্রকাশ করে বলেন, বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক