কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল

কুমিল্লা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:১১ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। ভারত তাদের অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠাচ্ছে। দেশে ফিরে তারা একের পর এক অপরাধে জড়াচ্ছে। এ বিষয়ে বারবার বলা হলেও ভারত এসব কার্যক্রম বন্ধ করেনি। উল্টো নয়াদিল্লিতে আমাদের হাইকমিশনারকে তলব করে নাকি ভারত ধমক দিয়েছে। কেন আমরা ওই (সেভেন সিস্টার্স) কথা বলেছি। এ অবস্থায় খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক নয়, ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল।’

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী বাজার এলাকায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করছে, অথচ আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি—এটা আর মেনে নেওয়া যায় না। তারা যদি আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয়, অর্থ ও ট্রেনিং দিতে পারে, তাহলে আমরা যদি তাদের সন্ত্রাসীদের বিষয়ে একই রকম ক‌রি, সেটাই বা অপরাধ হবে কেন? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে আমাদের মানুষকে দেখলে যদি গুলি করা হয়, আমরা বসে থাকবো না। গুলি করতে না পারলে আমরা ঢিল হ‌লেও ছুড়‌বো।’

তিনি আরও বলেন, ‘ভারত নাটক-সিনেমার মাধ্যমে তাদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের নির্ভরশীল করে রাখতে চায়। এখন সময় এসেছে আত্মনির্ভরশীল হওয়ার। আগের প্রজন্ম প্রকাশ্যে লড়াই করেনি, কারণ তারা গোপনে যোগাযোগ রাখতো। আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো। ভারতীয় ষড়যন্ত্রে বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা এর প্রতিবাদ করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ভাই ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। আমাদেরও টার্গেট করা হয়েছে। আমরা মারা গেলে কী হবে? আমাদের জায়গায় হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে।’

/এএম/
সম্পর্কিত
আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ