দেশত্যাগের নিষেধাজ্ঞার ‘গুজবে’ আতঙ্কিত নই, নির্বাচনে প্রভাব পড়বে না: বিএনপি প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩০

দেশ থেকে নিষেধাজ্ঞার খবরে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে, আমার নামে মামলা রয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বিদেশে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবে এসবের কোনোটিই সত্য নয়। আমাকেও দলকে খাটো করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে।

এ প্রার্থী আরও বলেন, এ ধরনের গুজব আমার নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনি কাজ আরো জোরেশোরে চালিয়ে যাবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মী ভোটারদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২২ ডিসেম্বর) চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ পরিবারের পাঁচ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক