চট্টগ্রামে আগুনে পুড়ে দাদি-নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১১ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বসতঘরে আগুনে পুড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় পুড়ে গেছে ৮টি বসতঘর। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত দুই জন হলেন- ওই গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার ছেলে সুমনের সন্তান জান্নাত আক্তার (৫)। তারা সম্পর্কে দাদি-নাতনি। 

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জসীম উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভুক্তভোগীরা “৯৯৯”-এ কল দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে ৭টি কাঁচা ঘর ও ১টি সেমি পাকা ঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে জান্নাত ও রুবি নামে দুই জনের দগ্ধ হয়ে মারা যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা দাবি করেন, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

এই প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে পুড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
জেনারেটর বিস্ফোরণে সাভারে মার্কেটে আগুন, পুড়েছে আটটি জেনারেটর
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক