নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: জামায়াতের নায়েবে আমির

কুমিল্লা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ২০:২১ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সোমবার দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, রাইটিস্ট বলতে যা বোঝায়, সেই দলসমূহ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনও ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ দু-একটি দল; অপর দিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।’

তিনি বলেন, ‘যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে। আমরা আশা করি এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবেন।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামান প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক