কর্নেল অলির ছেলেকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াত ও এনসিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ হাসান আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে মুহাম্মদ হাসান আলী ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতের প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি নেতাকর্মীদের নিয়ে এই আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবো।’

এ প্রসঙ্গে মুহাম্মদ হাসান আলী বলেন, ‘জোটগত আসন সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমাদের দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিদুয়ান হৃদয় বলেন, ‘আমাদের শুধু মাত্র চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও) আসনে প্রার্থী আছে। চন্দনাইশে এনসিপি থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি।’

/এএম/
সম্পর্কিত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ