থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫২

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শাহরাস্তি থানা পুলিশ শুক্রবার (২ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে। সেই তথ্যের আলোকে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে সত্যতা যাচাইয়ের নিমিত্তে আলমগীরের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ওই ঘরের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে গ্রেফতার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধার অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী