আ.লীগ নেতা নির্বাচনে, মনোনয়ন বাতিল চান বিএনপি প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও নাসিরনগর  উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি বলেন, প্রয়োজনে তার বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রিট করবো।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ধানের শীষের প্রার্থী এম এ হান্নান বলেন, নির্বাচনি প্রচার আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি। আমি গত ৫ আগস্টের পর থেকে নাসিরনগরের ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের প্রতিটিতে আমি সভা করেছি। আমার দল ইনশাল্লাহ ঐক্যবদ্ধ। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। আমাদের আসনটি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দেবো।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আমাদের সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমারা সবাই মিলে যার যার জায়গা থেকে কাজ করছি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান এখানে প্রার্থী হয়েছে। তার প্রার্থিতার বিষয়ে আমি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে আপিল করেছি। আপিল শুনানি শেষে যদি এ বিষয়ে প্রতিকার পাই, তাহলে আলহামদুল্লিলাহ- না পেলে আমি সর্বোচ্চ আদালত পর্যন্ত দেখবো। নাসিরনগরের মানুষ কোনও ফ্যাসিস্টকে ভোট দেবে না।

বিএনপি প্রার্থী বলেন, এলাকার জন্য আমি কী করবো তার বিস্তারিত থাকবে আমার নির্বাচনি ইশতেহারে। এ বিষয়ে জানতে সৈয়দ এ কে একরামুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সৈয়দ একে একরামুজ্জামান আরকে সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক