চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহসহ ২ জনের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৫

চট্টগ্রামের চন্দনাইশে দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী সদস্য ও গেজেটধারী জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত জানান, চন্দনাইশে গেজেটধারী জুলাইযোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ ও মঈন উদ্দীন মাহিন শুক্রবার রাতে সিএনজি টেক্সিযোগে পটিয়া থেকে চন্দনাইশের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বদুরপাড়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায় হামলাকারীরা তাদের মুখ চেপে ধরে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

তিনি বলেন, আমরা স্বৈরাচারের দোসর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি প্রার্থী জসিমের বিরুদ্ধে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম। তখন থেকে তার অনুসারীরা বিভিন্ন প্রলোভন দেখায়। কিন্তু আমরা রাজি হইনি। এরপর থেকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল।

হামলার অভিযোগের বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দীন আহমদ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, জুলাইযোদ্ধারা হচ্ছে আমাদের আবেগ। কিন্তু এলডিপি, কিছু সংখ্যক এনসিপি এবং জামায়াত ইসলামী তারা তো জোট। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী। আমি চন্দনাইশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দুষ্কৃতিকারী দল ফায়দা হাসিলের উদ্দেশে বদুরপাড়া রাস্তার মাথায় একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে চন্দনাইশবাসীকে জানাতে চাই বদুরপাড়া রাস্তার মাথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং আমাদের ইমেজ ক্ষুণ্ন করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।

তিনি বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার চন্দনাইশের শান্ত পরিবেশকে অশান্ত করার একটি গভীর ষড়যন্ত্র। চন্দনাইশের উন্নয়ন আর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরাজিত শক্তিরা এখন গুজবের আশ্রয় নিচ্ছে। আমরা এই চন্দনাইশের সাধারণ মানুষকে নিয়ে সব প্রপারগান্ডার জবাব দেবো ইনশাল্লাহ। আমার প্রিয় চন্দনাইশবাসী ও সাতকানিয়া আংশিকবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কোনও ধরনের গুজবে কান দেবেন না। সত্যকে আড়াল করা যায় না আর ষড়যন্ত্রকারীরা কখনও সফল হতে পারে না।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বাংলা ট্রিবিউনকে বলেন, চন্দনাইশে রাতের আঁধারে জুলাইযোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চন্দনাইশ থানার ওসি ইলিয়াছ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক