বিএনপি প্রার্থীর পথসভার পাশে পটকা ফাটিয়ে পালালেন যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৬, ২২:২২ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২২:২৩

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর পথসভার পাশে দুটি পটকা ফাটানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার বোয়ালখালীর পূর্ব কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘পূর্ব কধুরখীল এলাকায় একটি স্কুলের পাশে আমরা পথসভা করছিলাম। ওই সময় এক যুবক এসে পথসভা থেকে আনুমানিক ৫০ গজ দূরে দুটি পটকা ফাটিয়ে চলে যান। তবে আমাদের কেউ হতাহত হয়নি। আমার সঙ্গে দুজন গানম্যান ছিলেন। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে আসে।’

কে বা কারা এমন করতে পারেন এ প্রশ্নের উত্তরে এরশাদ উল্লাহ বলেন, ‘প্রতিপক্ষের কেউ হয়তো করতে পারেন। পুলিশ তদন্ত করে জড়িতদের বের করুক।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। কোনও আলামত পায়নি। বিষয়টি তদন্ত করা হবে।’

এর আগে গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি জনসংযোগে গুলির ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন এরশাদ উল্লাহসহ আরও পাঁচ জন।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক