ছোটখাটো ঘটনা ঘটছে, তার মানে এই নয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৮ জানুয়ারি ২০২৬, ২১:২৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের ওপর আস্থা রেখে নির্বাচন করা ভালো। প্রত্যেক নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটে। এবারও ঘটছে। এর অর্থ এই নয়, লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’ 

তিনি বলেন, ‘এসব ঘটনা সব জায়গায় সবসময় ঘটে। সারা বিশ্বে ঘটে। কিছু ছোটখাটো ঘটনা এবারের নির্বাচনেও ঘটছে। এজন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ করা অর্থাৎ যারা নির্বাচন চায় না তারা বলে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জনগণের সমর্থনে এই নির্বাচন হচ্ছে। এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মানুষ নির্বাচিত সরকার দেখতে চায়, নির্বাচিত জনপ্রতিনিধি দেখতে চায়, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সে অপেক্ষায় তারা আছে। এটাকে বাধাগ্রস্ত করতে যারাই যাবে তারা নিজেরাই বাধাগ্রস্ত হবে। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।’ 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং এলাকায় নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি। এদিন নিশ্চিন্তপাড়া ওয়ার্ড অফিস মাইজপাড়া, ১ নম্বর সাইট, হিন্দুপাড়া, বাকের আলি ফকির টেকসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাউদ্দিন, মাহবুব আলম বাচ্চু ও মোহাম্মদ আজম উদ্দিন।

 

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম