স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলা-ভাঙচুর, বিএনপি কর্মী গ্রেফতার 

চাঁদপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪০

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলার অভিযোগে মো. রাজু পাটওয়ারী (৩৫) নামে বিএনপি প্রার্থীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভাঙচুরের ঘটনায়  থানায় অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী। এতে উল্লেখ করা হয়, ওই যুবক বিএনপির কর্মী ও সন্ত্রাসী।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি ফরিদগঞ্জ বাজার এলাকায় অটোরিকশাযোগে মাইক ব্যবহার করে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নানের চিংড়ি প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে রাজু পাটওয়ারী মাইক ও অটোরিকশা ভাঙচুর করেন। একই দিন তিনি আরও তিন-চার জন সহযোগী নিয়ে চিংড়ি প্রতীকের একটি নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। এসব ঘটনায় থানায় অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজু পাটওয়ারীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই যুবক সন্ত্রাসী প্রকৃতির।’

/এএম/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?