হাসনাত আবদুল্লাহর নির্বাচনি তহবিলে ১৪ লাখ টাকা দিলেন স্কুলজীবনের বন্ধুরা

কুমিল্লা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা। এসএসসি ২০১৪ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে নির্বাচনি ব্যয়ের জন্য তাকে ১৪ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।

শনিবার বিকালে দেদিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে হাসনাতের হাতে আনুষ্ঠানিকভাবে এ অর্থ তুলে দেওয়া হয়। হাসনাত ২০১৪ সালে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনি মাঠে হাসনাতের পাশে দাঁড়াতেই একত্র হন বন্ধুরা। এই ১৪ লাখ টাকা প্রবাসে থাকা ও দেশে অবস্থানরত ২০১৪ ব্যাচের বন্ধুরা সম্মিলিতভাবে হাসনাতকে উপহার দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফসহ ১৪ ব্যাচের আরও অনেক বন্ধু। এ ছাড়া অনুষ্ঠানে রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় ছাড়াও দেবিদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৪ ব্যাচের বন্ধুরা অংশ নেন।

অনুষ্ঠানে হাসনাতের কয়েকজন বন্ধু তাকে নিয়ে কথা বলেন। এই উপহারকে বন্ধুত্ব, আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তারা। বন্ধুরা আশা প্রকাশ করেন, হাসনাত আবদুল্লাহ নির্বাচনে বিজয়ী হয়ে দেবিদ্বারের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি দেবিদ্বারে স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। দিন শেষে আমি যেই রাজনীতিই করি না কেন, সবাই হয়তো আমার রাজনীতির সঙ্গে একমত হবেন না। কিন্তু একটি জায়গায় আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি—স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহির প্রশ্নে আপনারা আমাকে সব সময় পরিষ্কার ও দৃঢ় অবস্থানে পাবেন।’

এ সময় রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমর্থনের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত বলেন, ‌ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে সবার ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘অতীতে আমাকে নানা কটূক্তি করা হয়েছে। বলা হয়েছিল, আমি ৫০০ ভোটও পাবো না। আমার বিরুদ্ধে জুতামিছিল হয়েছে, আমাকে বলা হয়েছিল আমার বংশপরিচয় নেই। কিন্তু আমার বিশ্বাস ছিল, রেয়াজ উদ্দিনের বন্ধুরা যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আর কাউকে খুঁজতে হবে না। সেই বিশ্বাস ভুল ছিল না। আজ বন্ধুরা আমার পাশে। তাদের এই ভালোবাসা ভোটের মাঠে আমাকে প্রেরণা জোগাবে।’

/এএম/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক