‘জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে, তাদের ভোট দেওয়া জায়েজ হবে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৩

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য ‘জায়েজ’ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বোখারি শরিফ খতম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার কথাও বলেন তিনি।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ ধ্বংস করবে। জামায়াতে ইসলাম এটা প্রকৃত ইসলাম নয়; তাদের ইসলামের সঙ্গে মদিনার ইসলামের কোনও সম্পর্ক নেই, তারা মওদুদীর ইসলাম প্রচার করে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী পর্দা মানে না। অথচ কোরআনে পর্দার কথা আছে। তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে ফেলবে, মুসলমানদের গোড়া কেটে দেবে, রগ কাটার গোষ্ঠী তারা।’

এরপর মঞ্চে কাছাকাছি বসা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে দেখিয়ে হেফাজতের আমির বলেন, ‘আমরা ওনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে ওনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে, মওদুদীর জামায়াতের সঙ্গে।’

অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ সিনিয়র আলেমরা উপস্থিত ছিলেন

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম