নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে হামলা ও গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে এবং সাড়ে ৭টায় পৌর এলাকায় জয়নুল আবদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ তোলেন দুই প্রার্থী। তবে এতে গাড়িতে থাকা প্রার্থী কাজী মফিজুর কিংবা বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক কেউই আহত হননি।

গুলিতে তার গাড়ির কাচ ভেঙে গেছে বলে জানিয়েছেন কাজী মফিজুর রহমান। তিনি ঘটনার জন্য বিএনপির ধানের শীষের কর্মীদের দায়ী করেছেন এবং অবিলম্বে হামলাকারী ও তাদের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

এদিকে ঘটনার প্রতিবাদে সেনবাগ বাজারে থানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন কাজী মফিজুরের কর্মী-সমর্থকরা।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় সেনবাগ পৌর এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদীন ফারুকের গাড়িতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই প্রার্থী।

তার দাবি, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান নিজে বসে আমার গাড়িতে তার কর্মীদের দিয়ে হামলা করেছেন।

এই ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা সেনবাগ পৌর এলাকায় রাত ৮টায় বিক্ষোভ মিছিল করেন।

বিদ্রোহী প্রার্থী কাজী মো. মফিজুর রহমান দাবি করেন, বিকালে তিনি কাবিলপুর ইউনিয়নে গণসংযোগ করেন। যার একপর্যায়ে মাগরিবের নামাজের সময় হলে তিনি কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটের মসজিদে নামাজ আদায় করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাড়িতে উঠে পরবর্তী কর্মসূচিস্থলে রওনা হন। এরই মধ্যে আকস্মিক একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গাড়িতে গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি এবং গাড়িতে থাকা তার লোকজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

সেনবাগ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে গুলি হয়েছে কিনা তা নিশ্চিত নই। তবে হামলা হয়েছে। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জয়নুল আবদীন ফারুকের গাড়িতে যে হামলা হয়েছে সেটির বিষয়েও পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
রিসোর্ট তৈরি নিয়ে বিরোধ থেকে যুবদল নেতা হত্যা, রহস্য উদযাঘটন
বাবার পাশ থেকে ঘুমন্ত শিশু উধাও, দুই দিন পর খালে মিললো বস্তাবন্দি মরদেহ
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে