‘১২ ফেব্রুয়ারি সফল হতে না পারলে এত বছরের ত্যাগের মূল্য থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে, এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। সংসদে ভালো লোক, ভদ্র লোক আসতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে লোহাগাড়া বাস স্ট্যান্ড, সাতকানিয়া রাস্তার মাথায়  নির্বাচন পথসভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘আন্দোলন শেষ হয়নি, আন্দোলন শেষ হবে ১২ তারিখে। যখন ভোটের ফলাফল আমাদের হাতে আসবে। কেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। ১২ তারিখ সফল হতে না পারলে এত বছরের আন্দোলন- সংগ্রাম ত্যাগের কোনও মূল্য থাকবে না।’

তিনি বলেন, ‘কোনও বাধা-বিপত্তি বিএনপির সামনে দাঁড়াতে পারবে না। সাতকানিয়ার মানুষ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে। এই সাতকানিয়া -লোহাগাড়ার মাটি উর্বর মাটি, এটি শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি। সাতকানিয়া লোহাগাড়ায় ধানের শীষকে ফিরিয়ে আনতে হবে, বিএনপিকে ফিরিয়ে আনতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম