চাঁদপুর-৫ আসনের নির্বাচন স্থগিত চেয়ে ইসিতে আবেদন

চাঁদপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ তুলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহারাস্তী) আসনের নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া।

রবিবার (৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এ আবেদন করেন। অনুলিপি দেওয়া হয় জেলা রিটার্নিং কর্মকর্তাকে

আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের আপিল নং–৫০০/২০২৬-এর রায়ে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পান। এরপর ২৩ জানুয়ারি তার প্রতীক ‘ফুটবল’ বরাদ্দ দেওয়া হয়। তবে এর আগেই, অর্থাৎ ২১ জানুয়ারি থেকেই বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট গ্রহণ শুরু হয়।

তিনি দাবি করেন, তার প্রার্থিতা ও প্রতীক বরাদ্দের আগেই প্রবাসী পোস্টাল ভোট গ্রহণ শুরু হওয়া নির্বাচনি আইনের পরিপন্থি। পরে ২৭ জানুয়ারি থেকে পোস্টাল ব্যালটে তার নাম ও প্রতীক অন্তর্ভুক্ত করা হলেও এর আগেই উল্লেখযোগ্য সংখ্যক ভোট গ্রহণ করা হয়েছে।

আবেদনে বলা হয়, চাঁদপুর-৫ আসনে প্রবাসী পোস্টাল ব্যালটে ভোটারের সংখ্যা মোট ১১ হাজার ৮১২ জন। প্রার্থিতা ও প্রতীক অন্তর্ভুক্ত হওয়ার আগেই এসব ভোট গ্রহণ করায় নির্বাচনের স্বচ্ছতা ও সমতার প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলে তিনি সমস্যার সমাধানে অপারগতা প্রকাশ করেন এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় প্রার্থিতা ও প্রতীক পাওয়ার পূর্বে প্রবাসী পোস্টাল ভোট গ্রহণ শুরু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর-৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সুদৃষ্টি কামনা করেছেন স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়া।

আবেদনের অনুলিপি জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও হাজীগঞ্জ ও শাহারাস্তী উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী