চাঁদপুর-৪ আসনে আবার ভোটগ্রহণের দাবি করলেন বিএনপি প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট পুনরায় গণনা ও পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দেওয়া হয়।

তিনি নির্বাচন কমিশনের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে ফল পুনঃগণনার মাধ্যমে প্রকৃত ফলাফল প্রকাশের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণার পর তার দলের নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উল্লেখ্য, এ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ৬৯ হাজার ১৫৫ ভোট পান। আর চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) এম এ হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক