ওমরাহ পালন শেষে ফেরার পথে দুই মেয়েসহ স্বামী-স্ত্রী নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখী এলাকার দুই মেয়েসহ এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন মোট ৫ জন।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখী এলাকার মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশুকন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। এ ছাড়া আরেক মেয়ে ফাইজা আক্তার গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সৌদির আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর বসবাসরত নিহতদের স্বজনরা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মিজানের মা খুকি বেগম ও বাবা শহিদ উল্লাহ বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে স্তব্ধ পরিবারের অন্যরা।

বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসা করছেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার (মিজান) স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন মেয়ে মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো। 

এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম জানান, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?