কুমিল্লায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

কুমিল্লা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনের এসি চেয়ার কোচের বগি নম্বর ছ-১৩১৮টি রেলপথ থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঢাকামুখী লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়নি। এ কারণে ট্রেনটির কয়েক শ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেকে এরই মধ্যে বিকল্পভাবে গন্তব্যে রওনা হয়েছেন।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার জামাল উদ্দিন বলেন, ‌‘এই লাইন দিয়ে বর্তমানে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে দ্রুত লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধার এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

নাঙ্গলকোটের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা বজলুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছালে একটি বিকট শব্দ হয়। এ সময় ট্রেনের একটি এসি বগি লাইনচ্যুত হয়। একপর্যায়ে যাত্রীদের চিৎকারে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।’

/এএম/ 
সম্পর্কিত
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক