প্রাইভেটকারকে বাসের চাপা, মা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের চাপায় প্রাইভেটকারে থাকা মা-ছেলে নিহত ও তাদের তিন স্বজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪২) ও তার মা হাসিনা বেগম (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তাদের আরও তিন স্বজন আহত হয়েছেন। তারা হলেন- আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), হৃদয় (২৫) ও তাদের স্বজন নিলুফা আক্তার (৩৬)। 

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‌‌‌‌দুপুরের দিকে শাহবাজপুরের প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা পাঁচ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। আহত তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ‌নিহত দুজনের লাশ খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

/এএম/ 
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক