দোকানে ঢুকলো তেলের লরি, বাবার পর ছেলেরও মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় সার ব্যবসায়ীর মৃত্যুর ছয় দিন পর গুরুতর আহত হওয়া ছোট ছেলেও মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাইদুর রহমান (২০) নোয়াখালী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সোন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় যমুনা ওয়েলের একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিকুর রহমান (৬২)। গুরুতর আহত হন শফিকুর রহমানের দুই ছেলে সাইফুল ইসলাম (২৩), সাইদুর রহমান ও স্থানীয় ব্যবসায়ী সোহাগ। দুর্ঘটনার পর শফিকুরের দুই ছেলেকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাইদুরের অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, ‌‘আজ বেলা ১১টার দিকে সাইদুরের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তেলবাহী লরিচালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক